গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National যোগীকে খুনের হুমকি, মালদায় গ্রেফতার যুবক 

    যোগীকে খুনের হুমকি, মালদায় গ্রেফতার যুবক 

    0
    138
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকির অভিযোগে মালদা থেকে এক যুবককে গ্রেফতার করেছে  উত্তরপ্রদেশ পুলিশ।
    ধৃতের কাছ থেকে অস্ত্র-সহ আপত্তিকর কিছু জিনিস পাওয়া গিয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। ধৃতের নাম শেখ আতাউল। আতাউলের বিরুদ্ধে অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছেন। সেখানেই আদিত্যনাথকে খুনের হুমকি দিয়েছেন বলে অভিযোগ।
    পুলিশের একটি সূত্রের দাবি, ধৃত এবং তাঁর পরিবার বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এ দেশে আসেন। অনেক বছর ধরে বাংলায় বসবাস করছেন তাঁরা। আতাউলের বিরুদ্ধে নয়ডা সেক্টর ৩৯ থানায় একটি এফআইআর দায়ের হয়েছে।