
বর্তমানে সোশ্যাল মিডিয়া ইউজারের সংখ্যা দ্রুত বৃদ্ধির কারণে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে প্রতারণা ও জালিয়াতির ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। ইউজারদের সর্বসান্ত করতে নতুন নতুন কৌশল ব্যবহার করছে প্রতারকেরা।
যেমন অপরিচিত হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ঘরে বসে চাকরির প্রস্তাব দেওয়া হয়।অল্প সময় কাজ করলেই মিলবে মোটা অঙ্কের বেতন,এমন লোভনীয় প্রস্তাবে সাড়া দিলেই বিপদ। এতে প্রতারণার মুখে পড়তে হতে পারে।আবার মেসেজ কিংবা ফোন করে এক্ষেত্রে প্রথমে কিছু টাকা জমা দিতে বলা হয়।আর সেই প্রক্রিয়ার ফাঁকেই ব্যাংকের সমস্ত তথ্য হাতিয়ে নেয় জালিয়াতরা। তাই এ ধরনের মেসেজ থেকে দূরে থাকুন।পাশাপাশি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রামে ভিডিও কল আসলে এড়িয়ে যাওয়াই ভালো। অনেক সময়ই বন্ধুর বেশে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল করা হয়। চাওয়া হয় টাকা। সে আহ্বানে সাড়া দিলেই খোয়াতে পারেন নিজের অর্থ। আবার অনেকসময় ফোন করে অনেক সময় বলা হয় আপনার নামে কুরিয়ার সার্ভিস আছে। সেটি নিতে গিয়ে জানানো হয় তা বেআইনি পণ্য ছিল। যার জন্য টাকা দিতে হবে। এই ধরনের কুরিয়ার সার্ভিসের ফোন পেলে সতর্ক থাকুন।অন্যদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিতে ভুলেও লগ্নি করবেন না।বিশেষ করে এক্ষেত্রে টেলিগ্রাম অ্যাপটি এড়িয়ে চলুন। সম্প্রতি এমন কাজ করে সর্বস্ব হারিয়েছেন অনেকেই।আর শেষে সব ধরণের লিংকে ক্লিক করবেন না। অনলাইনে প্রতারণার ঘটনা বাড়ছে,তাই কোনো অজানা লিংকে ভুলেও ক্লিক করবেন না।যে কোনো ওয়েবসাইট ভিজিট করবেন না।
ওয়েবসাইটে ভিজিট করতে বা ডাউনলোড করতে সেটির ডোমেইন ভালোভাবে পরীক্ষা করে দেখুন ঠিক আছে কিনা।হঠাৎ কোনো অচেনা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে কেউ যুক্ত করলে সঙ্গে সঙ্গে সেই গ্রুপ থেকে বেরিয়ে যান।
