গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National দিল্লিতে ষাটোর্ধ্বদের বিনামূল্যে চিকিৎসা : কেজরিওয়াল 

    দিল্লিতে ষাটোর্ধ্বদের বিনামূল্যে চিকিৎসা : কেজরিওয়াল 

    0
    750
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে ষাট বছরের ঊর্ধ্বে থাকা বয়স্কদের মিলবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। এমনই ঘোষণা করেছেন আপ-র ন্যাশনাল কনভেনর অরবিন্দ কেজরিওয়াল।
    তিনি বলেছেন, দিল্লিতে চালু হচ্ছে ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য সঞ্জীবনী যোজনা। কেজরিওয়ালের কথায়,  অনেক প্রবীণ ব্যক্তিরা টাকা পয়সার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। দিল্লিতে এমন উদাহরণ রয়েছে প্রচুর। তবে এবার আর চিন্তা নেই। সঞ্জীবনী যোজনার আওতায় ৬০ বছরের ঊর্ধ্বে প্রবীণ ব্যক্তিরা বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন।
    কেজরিওয়াল আরও জানালেন, আম আদমি পার্টির কর্মীরা এই প্রকল্পের জন্য প্রত্যেকটি নাগরিকের ঘরে ঘরে গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করবেন। আগামী বছরের প্রথমেই দিল্লির বিধানসভা নির্বাচন।