গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পাঞ্জাবে রেল রোকো কৃষকদের, ব্যাহত পরিষেবা 

    পাঞ্জাবে রেল রোকো কৃষকদের, ব্যাহত পরিষেবা 

    0
    123
    ছবি সৌজন্যে : এক্স
    পাঞ্জাবে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কৃষকরা। রেল লাইনে বসে পড়ে তারা অবস্থান বিক্ষোভ করছেন। আর তাতেই পাঞ্জাবে ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা।
    বুধবার রেল রোকো বিক্ষোভ অভিযানে নেমেছে কৃষকেরা। সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজদুর মোর্চার উদ্যোগে ২৩টি জেলা জুড়ে এদিন চলছে রেল রোকো বিক্ষোভ। এই ঘটনার জেরে স্তব্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল। বলা বাহুল্য, পুলিশের সঙ্গে সংঘর্ষে পূর্বের প্রচেষ্টাগুলি ব্যর্থ হওয়ার পর গত শনিবার তৃতীয় বারের জন্য শম্ভু সীমান্ত থেকে দিল্লির উদ্দেশে মিছিল শুরু করেছিলেন কৃষকেরা। কিন্তু সেইসময় ফের কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আর তাতে আহত হন বেশ কিছুজন কৃষক।
    তাই পর পর তিন বার দিল্লি চলো অভিযান ব্যর্থ হওয়ার পর এ বার অন্য পথে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকেরা।