গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা

    মওলানা ভাসানীকে নিয়ে সিনেমা

    0
    212
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    বাংলাদেশের জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর বায়োপিক বানাচ্ছেন সেদেশের পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড। ভাসানী নামের সে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে আগামী বছরের মাঝামাঝিতে।

    এখন চলছে প্রি-প্রোডাকশনের কাজ।এ প্রসঙ্গে পরিচালক বলেছেন,শুধু বাংলাদেশের ইতিহাস নয়, ব্রিটিশ শাসন কাল থেকে শুরু করে এই অঞ্চলে সারা জীবন মওলানা ভাসানী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিলেন।সিনেমার মধ্য দিয়ে নতুন প্রজন্মের সামনে মওলানা ভাসানী সাহেবকে তুলে ধরতেই সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন।ভাসানীর জীবনী অবলম্বনে সিনেমা বানানোর কারণ ব্যাখ্যা করে ডায়মন্ড বলেছেন, মওলানা ভাসানীর জীবনের ব্যাপ্তি অনেক গভীর। ব্রিটিশ শাসন কাল থেকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে তিনি জড়িয়ে আছেন প্রত্যক্ষভাবে। তাঁকে নিয়ে সিনেমা বানাতে অনেক গবেষণার প্রয়োজন। এ ছাড়া ভাসানীকে নিয়ে সিনেমা বানানোর এখনই মোক্ষম সময়।এত দিন রাজনৈতিক বেড়াজালে আটকে রাখা হয়েছিল তাঁকে। পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড আশঙ্কায় ছিলেন, তাঁকে নিয়ে সিনেমা বানালে আদৌ সেটি মুক্তি দিতে পারব কি না। কারণ, ইতিহাস বলতে গেলে সত্যটাই তুলে ধরতে হবে। সেই সত্যটা মেনে নিতে পারবে কি না, তা নিয়ে ভয়ে ছিলেন। এখন সেই আশঙ্কা নেই। মওলানা ভাসানীকে আটকে রাখার শক্তি এখন নেই।তবে ভাসানী চরিত্রের জন্য এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি উল্লেখ করে পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড বলেছেন,ভাসানী হিসেবে এমন কাউকে নির্বাচন করতে চান,যাঁকে দেখে মনে হবে ভাসানীকেই দেখছেন। পরিচিত মুখ নিলে সেটা হয়তো হবে না। তাই নতুন মুখ নিয়ে কাজ করতে চান। শিগগির অডিশনের প্রক্রিয়া জানানো হবে।তবে পরিচালক ডায়মন্ড জানিয়েছেন, সিনেমা শুরু হবে ভাসানীর ১৩ বছর বয়স থেকে।

    বিভিন্ন বয়সে তার চরিত্রে রূপদান করবেন তিনজন অভিনেতা। আগামী ১৬ মে শুটিং শুরুর প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড।