নিশ্চিন্তে বিনিয়োগ করুন, আশ্বাস মুখ্যমন্ত্রীর

0
190
ছবি সৌজন্যে : নিজস্ব
তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে পশ্চিমবঙ্গ এখন দেশের অন্যতম ডেস্টিনেশন। রাজারহাটে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধনে একথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন প্রতিভার দিক থেকে দেশের মধ্যে এক নম্বরে পশ্চিমবঙ্গ। স্কিলড লেবারও রয়েছে। এখানে বিনিয়োগ করলে শিল্পপতিরা সবরকম সুবিপেশ্চিমবঙ্গ এখন আইটি হাব। একাধিক সংস্থা এরাজ্যে শিল্প তৈরি করেছে। আগামী দিনে শিল্প গড়তে ইচ্ছেপ্রকাশ করেছেন। তার মধ্যে আইটি সেক্টর রয়েছে। দেশ-বিদেশের তথ্যপ্রযুক্তি সংস্থ্যা টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, আইবিএম, এরিকসন, টেক মহিন্দ্রা, অ্যাসেঞ্চার, ব্রিটিশ টেলকমের মত সংস্থা এখানে রয়েছে। হাতিশালায় ১৭ একর জমিতে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেছেন ৪ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে এখানে। ইনফোসিসের ভূয়সী প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নতুন ইতিহাস তৈরি হয়েছে। ইনফোসিসকে দেখে অন্যরাও উৎসাহ পাবে।
লোডশেডিংয়ের প্রসঙ্গ টেনে বামেদেরকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের অনুকূল পরিবেশ তৈরির অন্যতম কারণ অতীতে প্রতিদিন ২৩ ঘণ্টা লোডশেডিং হত, সেখানে এখন ১০০ বছর বিদ্যুত ঘাটতির কোনও সম্ভাবনাই নেই।