গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National আম্বেদকর : যুযুধান অমিত শাহ-মল্লিকার্জুন খাড়গে 

    আম্বেদকর : যুযুধান অমিত শাহ-মল্লিকার্জুন খাড়গে 

    0
    105
    ছবি সৌজন্যে : এক্স

    কংগ্রেস হল আম্বেদকর বিরোধী ও সংবিধান বিরোধী দল। তাঁর বক্তব্যের বিকৃতি ঘটাচ্ছে।

     

    এভাবেই কংগ্রেসকে নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ-র মন্তব্য, কংগ্রেস বিকৃত করে তাঁর বক্তব্যকে তুলে ধরছে। সত্যের অপলাপ করে চলেছে, যার তীব্র নিন্দার। শাহের অভিযোগ, কংগ্রেস হল বিআর আম্বেদকর বিরোধী। ওরা সংরক্ষণের বিপক্ষে এবং সংবিধানের বিরুদ্ধে। কংগ্রেস বীর সাভারকরকে অপমান করেছে। দেশে জরুরি অবস্থা জারি করে তারা সংবিধানের মূল্যবোধকে ধুলোয় টেনে এনে ফেলেছিল। তিনি আরও বলেছেন, আম্বেদকরকে যাতে ভারতরত্ন সম্মান না দেওয়া যায়, তার সর্বতো চেষ্টা করে গিয়েছে কংগ্রেস। এমনকী এই দলই আম্বেদকরকে লোকসভা ভোটে জিততে দেয়নি এককালে। এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, কংগ্রেসের দাবি অমিত শাহ-কে ক্ষমা চাইতে হবে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যদি আম্বেদকরের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে অমিত শাহকে বরখাস্ত করা উচিত তাঁর। অমিত শাহের মন্ত্রিসভায় থাকার কোনও অধিকার নেই।

     

    জবাবে অমিত শাহ বলেছেন, সংবিধানের ৭৫ বছর পূর্তিতে সংসদে বিস্তর আলোচনা হয়েছে। বিজেপির সব এমপি তাঁদের ভাষণে বুঝিয়ে দিয়েছেন যে, কংগ্রেস পার্টি কীভাবে আম্বেদকরের বিরোধিতা করেছিল একসময়।