গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Hooghly ধান আনতে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মৃত ৩

    ধান আনতে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে মৃত ৩

    0
    262
    ছবি সৌজন্যে : নিজস্ব
    মাঠ থেকে ধান আনতে যাওয়ার পথে ট্র্যাক্টর উল্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে তিনজনের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির পাণ্ডুয়ায়। পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অঞ্জন হেমব্রম, বিশ্বজিৎ বাস্কে ও উত্তম হাঁসদা।
    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামনার পীরা গ্রাম থেকে মূলগ্রামের দিকে যাচ্ছিল একটি ট্রাক্টর। সেই সময় ট্রাকের ইঞ্জিনের উপর বসেছিলেন ওই তিনজন যুবক। মূলগ্রামে যাওয়ার পথে মাঠে নামার সময় হঠাৎই উল্টে যায় ট্রাক্টরট্রি। চালক সহ তিনজন ট্রাক্টরের নীচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। আহতদের উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
    খবর পেয়ে ঘটনাস্থলে যায় পান্ডুয়া থানার পুলিশ। ট্রাক্টরটি উদ্ধার করা হয়েছে। মৃত তিনজনের দেহ থানায় নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।