গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Entertainment অস্কার থেকে ছিটকে গেল ইমনের গান

    অস্কার থেকে ছিটকে গেল ইমনের গান

    0
    156
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    অস্কার দৌড় থেকে ছিটকে গিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত পুতুল ছবির গান,ইতি মা। ইমন চক্রবর্তীর গাওয়া এই গান শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারে নি সেরা ১৫-এর তালিকায়। 

    এর আগে অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করে নিলেও, অস্কারের ফাইনাল দৌড়ে এগোতে পারে নি ইমনের এই গান। ইতি মা গানের গীতিকার অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়।অস্কার থেকে ইতি মা ছিটকে যাওয়ার পর পুতুল ছবির পরিচালক জানিয়েছেন , অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করার পর, সবাই ইতি মা গানটি নিয়ে যে উচ্ছ্বাস দেখিয়েছিলেন তার জন্য ধন্যবাদ।এই প্রথম কোনও বাংলা গান অস্কারে তালিকায় এসেছিল।এটাও বিরাট পাওনা।সবাই খুবই খুশি, যে পুরোটাই ঘটেছে স্বতঃস্ফূর্তভাবে।কারণ অস্কারের জন্য খুব বড়মাপের ক্যাম্পেন করতে হয়।পুতুল-এর জন্য কোনও ক্যাম্পেনই করেন নি ইন্দিরারা। ইতি মা সেরা ১৫-তে জায়গা করে নিতে না পারলেও, এখনও ফিল্ম সিলেকশন তালিকা এখনও বের হওয়া বাকি। সবাইকে ধন্যবাদ জানাতে চান। পুতুল ছবির পাশে থাকার জন্য। উল্লেখ্য,ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের প্রথম ছবি,পুতুল। এমন শিশুদের গল্প বলে এই ছবি, সমাজের অবহেলায়, যাদের ঠিকানা রাস্তা। আস্তাকুড়ের মতো জীবন। অথচ ভবিষ্যতের কাণ্ডারি এরাও। এর আগে কান চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল বঙ্গললনার তৈরি,পুতুল। ইন্দিরা বলেছিলেন,যখন গানটা তৈরি হচ্ছিল, তখন ভাবতেই পারেন নি অস্কারে মনোনীত হবে।এই প্রথম কোনও বাংলা গান অস্কারে মনোনয়ন পেল।

    এটা কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করেছে। অ্যাকাডেমির জুরি মেম্বার,অস্কার টিমকে ধন্যবাদ জানাচ্ছেন।পুতুল ছবির সঙ্গে যুক্ত প্রত্যেকটি সদস্যকে ধন্যবাদ জানাই