গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Murshidabad ভারতীয় চাষিদের মারধরে অভিযুক্ত বাংলাদেশিরা 

    ভারতীয় চাষিদের মারধরে অভিযুক্ত বাংলাদেশিরা 

    0
    5604
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের রানিতলা আখেরিগঞ্জ গ্রামে ঢুকে ২ কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে।
    আহত অবস্থায় তাঁদের বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আহতরা হলেন মাসাদুল শেখ ও মুক্তার শেখ। জানা গিয়েছে, মুর্শিদাবাদের রানিতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চর ভারত-বাংলাদেশ সীমান্তে বেশ কিছু জায়গায় কাঁটাতারের বেড়া নেই। এই সুযোগ বুধবার কয়েকজন এসে দুই কৃষক তাদেরকে বেধড়ক মারধর করে।ঘটনার খবর পেয়ে ভগবানগোলার তৃণমূল বিধায়ক রিয়াত হোসেন সরকার বর্ডারের বিভিন্ন সমস্যা নিয়ে আখেরীগঞ্জের নির্মলচর মাঝচর বিএসএফ ক্যাম্পে কোম্পানি কমান্ডারের সঙ্গে বর্ডারের সমস্যা নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি আহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
    গ্রামবাসীদের আরও অভিযোগ, কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিরা গরু মহিষের পাল নিয়ে এসে ভারতীয় চাষিদের ফসল নষ্ট করে দিচ্ছে।