গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National এলপিজি-সিএনজি ট্রাকের সংঘর্ষে পুড়ে মৃত ৫, জখম বহু

    এলপিজি-সিএনজি ট্রাকের সংঘর্ষে পুড়ে মৃত ৫, জখম বহু

    0
    617
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    রাজস্থানের জয়পুরে পেট্রোল পাম্পের কাছে এলপিজি ও সিএনজি ট্রাকের মধ্যে সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ২০ জনেরও বেশি।

    অগ্নিদগ্ধ হয়ে জখমদের মধ্যে ১২- ১৫ জনের শারীরিক অবস্থা গুরুতর। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। সংঘর্ষের জেরে একাধিক গাড়িতে আগুন লেগে গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ২০টির বেশি ইঞ্জিন। জানা গিয়েছে, রাজস্থানের জয়পুরের একটি পেট্রোল পাম্পের সামনে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়েছিল। এমন সময়ে একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই ট্যাঙ্কারে। সংঘর্ষের পরই আগুন ধরে যায় ট্যাঙ্কার ও ট্রাকে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা আশেপাশের গাড়িগুলিতেও আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ২টি গাড়িতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকা সংঘর্ষের সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে।

    বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে উঠেছে। কয়েক কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখতে পাওয়া গিয়েছে।