গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment নায়কের বয়স ৬০, সোনাক্ষী ২৫

    নায়কের বয়স ৬০, সোনাক্ষী ২৫

    0
    242
    ছবি সৌজন্যে : এক্স

    নায়কের বয়স ৬০ ছুঁই-ছুঁই। কিন্তু নায়িকার হয়তো সবে ২৫ পেরিয়েছে, এমন আকছার হয়েই থাকে বলিউডে। কিন্তু উল্টোটা কল্পনাও করা যায় না। নির্দিষ্ট বয়স পার হলেই বরং কাজ আসা কমতে থাকে।

     সম্প্রতি এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন সোনাক্ষী সিন্‌হা।বলা হচ্ছে চেহারার জন্য পর্দায় অভিনেত্রীর বয়স নাকি বেশি মনে হয়।সেই জন্য অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চাননি এক নায়ক। সেই নায়কের নিজের বয়সও নাকি খুব কম নয়। সাক্ষাৎকারে সোনাক্ষী বলেছেন, এই ধরনের প্রত্যাশা কিন্তু একজন পুরুষের কাছে রাখা হয় না। ৩০ বছরের ছোট নায়িকার সঙ্গে পর্দায় প্রেম করলে তাঁদের কিন্তু বয়স নিয়ে কটাক্ষ করা হয় না।নায়কের পেটে মেদ জমলে বা মাথায় চুল কমে গেলে তাঁদের কিছু বলা হয় না।অভিনেত্রী আরও বলেছেন,এমনকি, তাঁর চেয়ে বয়সে বড় এক অভিনেতারও দাবি, সোনাক্ষীকে নাকি পর্দায় তাঁর চেয়ে বয়সে বড় দেখতে লাগবে। এই ধরনের মানুষদের সোনাক্ষী ধন্যবাদ জানাতে চান।এমন মানুষদের সঙ্গে কাজই করতে চান না সোনাক্ষী সিন্‌হা।বলেছেন,মহিলাদেরই এমন সমস্যার মুখোমুখি হতে হয়। দিনের শেষে প্রত্যেকেই কিন্তু শিল্পী। যে অভিনেতার কথা বলছেন, তাঁর চেয়ে সোনাক্ষী বয়সে ৪-৫ বছরের ছোট।এদিকে,চলতি বছরে জুন মাসে বিয়ে করেছেন সোনাক্ষী সিন্হা ও জ়াহির ইকবাল।বিয়ের পরেই ছুটে গিয়েছিলেন মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে।হাসপাতাল থেকে বেরোনোর সময় ধরা পড়েছিলেন ছবিশিকারিদের ক্যামেরায়।

    তখনই গুঞ্জন ছড়ায় সোনাক্ষী নাকি অন্তঃসত্ত্বা, সেই নিয়ে বিস্তর চর্চা। সম্প্রতি সেই গুঞ্জন নিয়ে সোনাক্ষী বলেছেন, তিনি কিন্তু অন্তঃসত্ত্বা নন। তিনি আসলে মোটা হয়ে গিয়েছেন।