গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment মাদকে আসক্ত বাংলাদেশের ৩ নায়িকা 

    মাদকে আসক্ত বাংলাদেশের ৩ নায়িকা 

    0
    220
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মাদক কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মিলেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েকের।

    মাদক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তারকাদের সংযোগ থাকার প্রমাণ।মাদকসহ গ্রেপ্তার হওয়া বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে সাফা, টয়া, তিশা এবং সুনিধির নাম। রয়েছে তথ্য-প্রমাণাদি।জানা গেছে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অরিন্দম রায় দীপকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত মাদক বিক্রি করে আসছেন।দীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে নাট্যাঙ্গনের জনপ্রিয় কিছু তারকার নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার অকাট্য প্রমাণ পাওয়া গেছে।এই তারকারা সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক গ্রহণ করেন বলে জানা যায়। মাদক সম্পৃক্ততার বিষয়ে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে বাংলাদেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্স)। নারকোটিক্স বলছে, মাদক সম্পৃক্ততার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র দীপের ওপর বিশেষ নজরদারি করা হয়। দীর্ঘদিন ধরে তার গতিবিধি অনুসরণ করে ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সিসা, এমডিএমএ, এলএসডি ও কুসসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।

    পরে মামলার তদন্ত কর্মকর্তা নারকোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন বলেছেন, দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে বাংলাদেশের কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এখনো তদন্ত চলছে, তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।