বাবরির মতো ইস্যু চান না মোহন ভাগবত

0
130
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বাবরির মতো ইস্যু আর চান না, ঘৃণার বশে অন্যের ধর্মকে আক্রমণ কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। বলছেন সরসংঘপ্রধান মোহন ভাগবত। পুণেতে বিশ্বগুরু ভারত শীর্ষক এক অনুষ্ঠানে উঠতি হিন্দু নেতাদের ঘৃণা ছড়ানো বন্ধ করা নিয়ে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে দিলেন আরএসএসপ্রধান।

মোহন ভাগবত বলছেন, রাম মন্দির-বাবরি মসজিদের মতো ইস্যু আর চান না। সংঘপ্রধানের কথায়,রাম মন্দির ছিল হিন্দুদের আস্থার বিষয়। হিন্দুরা চাইছিলেন মন্দির নির্মাণ হোক। রাম মন্দির নির্মাণটা তাই জরুরি ছিল। কিন্তু শুধু ঘৃণা আর শত্রুতার বশবর্তী হয়ে অন্য কোনও জায়গা নিয়ে এই ধরনের ইস্যু তৈরির চেষ্টা করলে সেটাকে সমর্থন করা যাবে না।আসলে রাম মন্দির নির্মাণের পর দেশের বিভিন্ন প্রান্তে একাধিক মুসলিম ধর্মস্থান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে।

উত্তরপ্রদেশের সম্ভলের শাহী জামা মসজিদ এমনকী রাজস্থানের আজমেঢ় শরিফেও হিন্দু ধর্মস্থান ছিল বলে দাবি করছেন স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা। এভাবে সংখ্যালঘুদের ধর্মীয় স্থান নিয়ে টানাটানি যে আরএসএসের বিশেষ পছন্দ নয় সেটা স্পষ্ট করে দিলেন সরসংঘপ্রধান মোহন ভাগবত।