পুলিশের আগেই দিঘা থেকে চম্পট সল্টলেকের তৃণমূল কাউন্সিলর

0
217

পুলিশ আসার আগেই দিঘা থেকে চম্পট দিয়েছেন সল্টলেকে প্রোমোটারকে পেটানো তৃণমূল কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর খোঁজে দিঘার হোটেলে হানা দেয় পুলিশের তদন্তকারী দল। কিন্তু তার আগেই দিঘা ছেড়ে বেরিয়ে গিয়েছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর, এমনটাই খবর।