গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্ত কেন্দ্রের

    ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্ত কেন্দ্রের

    0
    214
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অশ্লীল বিষয়বস্তু দেখানোর অভিযোগে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। শিবসেনা- ইউবিটি সদস্য অনিল দেশাইয়ের প্রশ্নের উত্তরে লোকসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান বলেছেন, যে কেন্দ্রীয় সরকার অশ্লীল সামগ্রী বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছে।

    ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে, ড্রিম ফাইল, এক্সট্রামুড, আনকাট আড্ডা, এক্সপ্রাইম, ফুগি। জানা গিয়েছে, অশ্লীল বিষয়বস্তু বন্ধ করতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তাই ১৮টির মতো ওটিটি প্লাটফর্ম ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এল মুরুগান এই বিষয়টি নিয়ে বিস্তারিত জানিয়ে বলেছেন, ২০২১ সালে আইন করে দেশে পর্নোগ্রাফির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

    অশ্লীল বা পর্নোগ্রাফি জাতীয় বিষয়বস্তু দেখানো বা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে নির্দিষ্ট কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল। সেই নিয়ম মেনে ১৮টি ওটিটি প্ল্যাটফর্ম ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।