
বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনে ইউনূস সরকারের দাবিকে উড়িয়ে দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক।রীতিমত পরিসংখ্যান দিয়ে বাংলাদেশে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন বাংলাদেশে ২ হাজার ২০০ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে।
পাশাপাশি পাকিস্তানেও সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছে বিদেশমন্ত্রক। পাকিস্তানে ১১২ নির্যাতনের ঘটনা ঘটেছে। মন্ত্রী জানিয়েছেন, সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দুইদেশের সঙ্গেই কথা বলেছে নয়াদিল্লি। রাজ্য সভায় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের ঘটনা গুলিকে গুরুত্ব দিয়ে দেখছে বিদেশ মন্ত্রক এবং বাংলাদেশ সরকারের কাছে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে।
ভারত আশা করছে, বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ করবে।








