গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Jalpaiguri চা বাগানে বাইসনের তাণ্ডব, আহত ২

    চা বাগানে বাইসনের তাণ্ডব, আহত ২

    0
    926
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বানারহাটের তেলিপাড়া চা বাগানে দলছুট বাইসনের তাণ্ডবে গুরুতর আহত হয়েছেন ২ জন শ্রমিক। আহতরা হলেন আমন ওরাও ও সুষমা খালকো।স্থানীয় ও বন দফতর সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তেলিপাড়া চা বাগান থেকে হঠাৎ একটি বাইসন আম্বাডিপা এলাকায় ঢুকে পড়ে দিনভর গ্রাম থেকে চা বাগান দাপিয়ে বেড়ায় বাইসনটি।
    আচমকা বাইসনের হানায় অনেকেই পালিয়ে বাঁচলেও দু’জন ঘটনায় আহত হন। বর্তমানে তারা বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড ও মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা।
    প্রাথমিক ভাবে বাইসনটিকে কাবু করার চেষ্টা করলেও ব্যর্থ হন বনকর্মীরা। এরপর ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হয়। সুস্থ হওয়ার পর বাইসনটিকে খুট্টিমারি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।