গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Top News বাইকে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু, ভাঙচুর পুলিশের ক্যাম্প, ধুন্ধুমার দুর্গাপুর

    বাইকে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু, ভাঙচুর পুলিশের ক্যাম্প, ধুন্ধুমার দুর্গাপুর

    0
    342
    ছবি সৌজন্যে : নিজস্ব

    বাইকের পিছনে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বধূর মৃত্যুতে রণক্ষেত্র দুর্গাপুর। ভাঙচুর করা হয় পুলিশের অস্থায়ী ক্যাম্প। ভেঙে দেওয়া হয়েছে ঘাতক ট্রাক্টটিকেও। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।

    স্থানীয়দের অভিযোগ পুলিশের তাড়া খেয়ে গতি বাড়িয়ে দেয় ওভারলোডেড ইট বোঝাই ট্রাক্টর। তার জেরেই রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা মারে ট্রাক্টরটি। মৃত্যু হয় বাইক আরোহী সাবির শেখের স্ত্রীর। গুরুতর জখম হন সাবির শেখ এবং তাঁর ছেলে। এরপরেই রণক্ষেত্র হযে ওঠে দুর্গাপুর নিউ স্টিল পার্ক রোড। স্থানীয়দের অভিযোগ গাড়ি থামিয়ে টাকা তোলে পুলিশ। শনিবারও টাকা তোলার জন্য ট্রাক্টরটিকে তাড়া করেছিল। তার জেরেই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে নিউ স্টিল পার্কের বাসিন্দা শেখ সাবির স্ত্রী, সন্তানকে নিয়ে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন।

    নিউ স্টিল পার্কে যাওয়ার রাস্তায় যখন বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন তখনই পিছন থেকে ধাক্কা মারে ট্রাক্টরটি। আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।