গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Murshidabad বাংলাদেশে প্রশিক্ষণ, রাজ্যে হামলার ছক আনসারুল্লার

    বাংলাদেশে প্রশিক্ষণ, রাজ্যে হামলার ছক আনসারুল্লার

    0
    163
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভারতে থেকেই ভারতকে রক্তাক্ত করার ছক, সে কারণেই টার্গেট করা হয়েছিল তরুণ প্রজন্মকে। শিক্ষাপ্রতিষ্ঠানের আড়ালেই চলছিল জেহাদের পাঠ। মুর্শিদাবাদ থেকে ধৃত দুই জঙ্গিকে জেরা করে এমনই চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে।

    আশঙ্কা করা হচ্ছে, শিমুলিয়া, ধূলিয়ান মডেলে বিদ্বেষের বিষ ছড়িয়ে লোন উলফ হামলার ছক কষেছিল তারা।এডিজি, দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার এবং এসটিএফের আইজি গৌরব শর্মা ভবানীভবনে সাংবাদিক বৈঠক করে অসম পুলিশের অপারেশন প্রঘাত-এর কথা উল্লেখ করেছেন। সম্প্রতি গোপন সূত্রে অসম পুলিশের এসটিএফের কাছে খবর পৌঁছয়, বাংলাদেশ থেকে নাশকতা চালাতে বেশ কয়েকজন জঙ্গি ভারতে ঢুকেছে। এরপরই অপারেশন প্রঘাত শুরু হয়। বাংলা, কেরল এবং অসমে অভিযান চালায় অসম পুলিশের এসটিএফ। জালে ধরা পড়ে ৮ জঙ্গি। পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করে জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে গত গ্রেপ্তার করা হয় আব্বাস আলি এবং মিনারুল শেখকে।তদন্তকারীরা জানিয়েছেন, আব্বাস আলি বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ নেয়।বছরখানেক আগে মুর্শিদাবাদের হরিহরপাড়ার নিশ্চিন্তপুরের এসে ঘাঁটি গাড়ে। মিনারুল পেশায় মিস্ত্রি। বারুইপাড়া এলাকায় এক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল আব্বাস।মাত্র কয়েকদিনের মধ্যে স্যর বলে জনপ্রিয়তা তৈরি হয়। অন্ততপক্ষে ১৪ কিশোরকে পড়াত আব্বাস আলি। তদন্তে জানা গিয়েছে,আদতে জেহাদের পাঠ দিত আব্বাস।আনসারুল্লা বাংলার প্রধান জসিমউদ্দিন রহমানির লেখা বই পড়ানো হত তাদের। জানা গিয়েছে, হিন্দুত্ববাদী নেতা, ভারতের গোয়েন্দা সংস্থার কর্তা, বড় ব্যবসায়ী ও বেশ কিছু নামজাদা ব্যক্তিদের উপর লোন উলফ হামলার প্রস্তুতি নিচ্ছে আল কায়দা।আর এই হামলার জন্য বাংলাদেশের ইসলামি ধর্মগুরুদের মদত নিচ্ছে সংগঠনটি।

    বাংলাদেশে আল কায়দার নেতারা তারই মধ্যে সেখানকার ইসলামি গুরুদের সঙ্গে আলোচনা সেরে ফেলেছে। অভিযোগ ভারতে লোন উলফ হামলার পরিকল্পনা বাস্তবায়িত করতে নেপথ্যে পাকিস্তানি মদতও রয়েছে।