গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International শেষ মুহূর্তে অর্থ বিল পাস, শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

    শেষ মুহূর্তে অর্থ বিল পাস, শাটডাউন এড়াল যুক্তরাষ্ট্র

    0
    91
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অবশেষে গুরুত্বপূর্ণ অর্থ বিল পাস করে শাটডাউন এড়াতে পেরেছে আমেরিকা। মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভে পাসহওয়ার পর ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটেও বিলটি পাস হয়েছে।

    এখন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষর করলেই এটি চূড়ান্ত হবে।যদিও এই বিলটিতে সংশোধনী আনতে প্রস্তাব দিয়েছিল মার্কিন সিনেটর র‍্যান্ড পল। নতুন এই বিলটি পাস না হলে শনিবার থেকে শাটডাউনের মুখে পড়তো মার্কিন সরকার।শাটডাউনে পড়লে কিছু জরুরি সার্ভিস বাদে অন্যান্য সার্ভিস সেক্টরের কাজকর্ম বন্ধ হয়ে যেত।এতে অনেক সরকারিকর্মীর বেতনও পর্যন্ত বন্ধ যাওয়ার আশঙ্কা ছিল। বড়দিন ও ইংরেজি নববর্ষের ছুটির মুখে লাখ লাখ মার্কিনির দুর্ভোগের কারণ হয়ে উঠতে পারতো ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন।এর আগে ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরও ,হাউজ অব রিপ্রেজেন্টেটিভ,প্রতিনিধি পরিষদে আমেরিকায় শাটডাউন এড়াতে আনা সংশোধিত বিল পাসে ব্যর্থ হয় রিপাবলিকানরা।এমনকি দলটির কিছু প্রতিনিধিও বিলের বিপক্ষে ভোট দেন। বিলটি পাসে সংসদের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন ছিল।তৃতীয় দফা চেষ্টার পর হাউজ অব রিপ্রেজেন্টেটিভ শাটডাউন রোধে অর্থ বিলটি পাসকরার পরও শাটডাউন রোধে মার্কিন সিনেটরদের অনুমোদনের প্রয়োজন ছিল। একজন সেনেটর আপত্তি তুললেও শেষ পর্যন্ত অনুমোদন মিলেছে।নিয়ম অনুযায়ী বিলকে আইনে পরিণত করতে হলে কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ও সিনেট উভয় জায়গা থেকেই অনুমোদন পেতে হয়।

    পরে সেটিতে প্রেসিডেন্টের স্বাক্ষর করতে হয়।মেয়াদ শেষে আগামী ২০শে জানুয়ারি জো বাইডেন হোয়াইট হাউজ ত্যাগ করবেন। বিলটি পাসের পর হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে তারা এই আইনটিকে সমর্থন করেন।