গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National ধোঁয়াশার পুরু চাদরে ঢেকেছে দিল্লি-মুম্বই

    ধোঁয়াশার পুরু চাদরে ঢেকেছে দিল্লি-মুম্বই

    0
    137
    ছবি সৌজন্যে : এক্স

    ধোঁয়াশার পুরু চাদরে ঢেকেছে রাজধানী দিল্লি ও বানিজ্যনগরী মুম্বই। রবিবার সকালে রাজধানীর বাতাসের গুণমান খুব খারাপ পর্যায়ে পৌঁছেছে। তবে সে দিক থেকে মুম্বইয়ের বাতাসের গুণমান কিছুটা হলেও ভাল।

    সন্তোষজনক না হলেও বাণিজ্য নগরীর বাতাসের গুণমান সামান্য খারাপ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর তথ্য অনুযায়ী, রবিবার ভোরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স ঠেকেছে ৩৮৬-তে। সেখানে মুম্বইয়ে বাতাসের গুণমান সূচক রয়েছে ১৭৬-এ। গত সপ্তাহ থেকেই দিল্লিতে আবার গ্রাস করেছে দূষণ প্রকোপ। কখনও ভয়ানক, কখনও আবার খুব খারাপ পর্যায়ে থাকছে বাতাসের গুণমান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দূষণ মোকাবেলায় রাজধানীতে বলবৎ করা হয়েছে সর্বোচ্চ স্তরের নিয়ন্ত্রণবিধি। দিল্লিতে জারি রয়েছে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৪। নিয়মবিধির আওতায়, দিল্লির সব স্কুলের পঠনপাঠন অনলাইনে চলছে। নিয়ন্ত্রণ করা হয়েছে যান চলাচলের উপরও। প্রয়োজনীয় নয়, এমন সব নির্মাণকাজ কিংবা কোনও ভাঙার কাজ বন্ধ। তবে জাতীয় নিরাপত্তা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কিছু সরকারি পরিকাঠামো সংক্রান্ত নির্মাণকাজকে এই কড়াকড়ির আওতার বাইরে রাখা হচ্ছে।

    দিল্লির বাতাসের গুণমানের কারণে দৃশ্যমানতা কমেছে। সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বিমান চলাচল সচল থাকলেও দৃশ্যমানতার অভাবে বিমান চলাচলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন পাইলটেরা।