বেপরোয়া গাড়িতে ঘুমন্ত শিশুকে পিষে গ্রেফতার নাবালক

0
159
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
মুম্বইয়ের ফুটপাতে ঘুমন্ত শিশুকে পিষে মারার অভিযোগে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, মুম্বইয়ের ওয়াডালা এলাকার কাছে ফুটপাতে বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল বছর চারেকের আয়ুষ।
অভিযুক্ত নাবালক এসইউভি চালিয়ে ফেরার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে যায়। গাড়িটি পিষে দেয় চার বছরের শিশুটিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশুটির। আয়ুষের বাবাও এই ঘটনায় আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয়রাই ঘাতক গাড়ির চালককে আটকে রেখে পুলিশে খবর দিয়েছে। শিশুটির বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ঘাটক গাড়িটিকেও আটক করেছে পুলিশ। এই ঘটনাই মাস কয়েক আগে ঘটে যাওয়া পুণের পোর্শেকাণ্ডের স্মৃতি উস্কে দিয়েছে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। নাবালক মত্ত ছিল কি না, কোথা থেকে অত রাতে ফিরছিল বা কোথায় যাচ্ছিল, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।