গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National শীতলতম শ্রীনগর, হিমাচলে শৈত্যপ্রবাহের সতর্কতা

    শীতলতম শ্রীনগর, হিমাচলে শৈত্যপ্রবাহের সতর্কতা

    0
    120
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ৫০ বছরে সবথেকে শীতলতম রাত দেখেছে শ্রীনগর। শনিবার রাতের তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৮.৫ ডিগ্রিতে। রবিবার তাপমাত্রা একটু বাড়লেও মাইনাসের ঘরেই রয়েছে তাপমাত্রা।
    রবিবার শ্রীনগরের তাপমাত্রা ছিল মাইনাস ৪.৬। উপত্যাকার অন্যান্য কয়েকটি জেলাতে অল্প তাপমাত্রা বাড়লেও শীত অনুভূত হয়েছে বেশ। অন্যদিকে, হিমাচলপ্রদেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ চলবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কোনও কোনও অঞ্চলে অতি শৈত্যপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। শুধু তা-ই নয়, তুষারপাত এবং বৃষ্টি দুইয়েরই সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোম এবং মঙ্গলবার রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে তুষারপাত এবং বৃষ্টি হবে। শুক্রবার থেকে এই অবস্থার আরও অবনতি হতে পারে। উনা, হামিরপুর, বিলাসপুর এবং মন্ডীতে চরম শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবার চম্বা, কাংড়া এবং কুলুতে বুধবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। লাহুল ও স্পিতিতে তাপমাত্রা হিমাঙ্কের ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে।
    কুকমসেরিতে তাপমাত্রা হিমাঙ্কের ৭ ডিগ্রি নীচে, সামধোতে হিমাঙ্কের ৬ ডিগ্রি নীচে, কল্পাতে হিমাঙ্কের ৩ ডিগ্রি নীচে এবং মানালিতে হিমাঙ্কের ১ ডিগ্রি নীচে।