গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports আতলেতিকোর কাছে শীর্ষস্থান হারাল বার্সেলোনা

    আতলেতিকোর কাছে শীর্ষস্থান হারাল বার্সেলোনা

    0
    127
    ছবি সৌজন্যে : এক্স

    নভেম্বরের শুরুতে আতলেতিকোর চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে ছিল বার্সেলোনা। কিন্তু বার্সার ফর্মের পতন ও আতলেতিকোর টানা জয়ে চিত্র পুরোপুরি বদলে গেছে। নির্ধারিত সময়ে সমতা থাকার পর ইঞ্জুরি টাইমে আলেক্সান্ডার সরলথের গোলে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।

    লা লিগায় অলিম্পিক স্টেডিয়ামে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরেছে হ্যান্সি ফ্লিকের দল।৩০ মিনিটে পেদ্রি বার্সাকে এগিয়ে দেওয়ার পর ৬০ মিনিটে আতলেতিকোকে সমতায় ফেরান রদ্রিগো দি পল। সরলথ বদলি হয়ে মাঠে নেমে ইঞ্জুরি টাইমে জয়সূচক গোলে বার্সাকে হারায় আতলেতিকো।ম্যাচের ৩০ মিনিটে পেদ্রি গোল করে বার্সাকে এগিয়ে দেন।সতীর্থ গাভির সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর নিচু শটে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার।তবে খেলায় আধিপত্য বিস্তার করেও লিড ধরে রাখতে ব্যর্থ হয় বার্সেলোনা। ৬০ মিনিটে মার্ক কাসাদোর ব্যাকহিল ক্লিয়ারেন্সের ভুলে বল পেয়ে যান রদ্রিগো ডি পল, দারুণ এক শটে সমতায় ফেরান আর্জেন্টাইন রদ্রিগো।শেষ দিকে একাধিক সুযোগ নষ্টের মাশুল দেয় বার্সেলোনা।ফেরমিন লোপেজের শট আটকে দেন ইয়ান ওবলাক।পেদ্রি ও রাফিনিয়ার প্রচেষ্টাও ব্যর্থ হয়।রাফিনিয়া একবার ক্রসবার কাঁপান এবং পরে এক-অন-ওয়ান অবস্থায় গোল করতে ব্যর্থ হন। অন্যদিকে, অ্যাটলেটিকো নিজেদের সুযোগ কাজে লাগাতে ভুল করেনি। ম্যাচের ৯৬ মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে সরলথ গোল করে আতলেতিকোকে জয় এনে দেন। এটি সিমিওনের দলের টানা ১২তম জয়।অন্যদিকে ২০০৬ সালের পর এই প্রথম নিজেদের মাঠে আতলেতিকোর কাছে হারল বার্সেলোনা।

    সেই সঙ্গে শেষ সাত ম্যাচের মধ্যে ষষ্ঠবারের মতো পয়েন্ট হারাল দলটি।এই হারে বার্সেলোনা তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদ যদি সেভিয়াকে হারায়, তাহলে বার্সা তৃতীয় স্থানেও চলে যেতে পারে।