অভয়ার বিচারের দাবিতে অবস্থানে সিনিয়ররা

0
140
ছবি সৌজন্যে : নিজস্ব

ধর্মতলায় অবস্থান মঞ্চে অবস্থান চালিয়ে যাচ্ছেন সিনিয়র ডাক্তাররা। অভয়ার বিচারের দাবিতে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে কেন ৯০ দিন পরেও চার্জশিট দিত পারল না সিবিআই। পাশাপাশি কেন অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনে রাজ্য সরকার এনওসি দিচ্ছে না। মূলত এই দুই দাবিতে হাইকোর্টের শর্ত মেনে ধর্মতলার মেট্রো চানেলে ধর্নায় বসেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা করেছিলেন সিনিয়র ডাক্তাররা। এরপরেই শর্ত বেধে হাইকোর্ট। ধর্নামঞ্চের মাপ, ২০০ থেকে আড়াশো মানুষের জমায়েত সহ একাধিক শর্ত বেধে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

শনিবারই সংহতি জানাতে অবস্থান মঞ্চে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা।