গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata শর্তসাপেক্ষে জামিন পার্থর জামাইয়ের

    শর্তসাপেক্ষে জামিন পার্থর জামাইয়ের

    0
    161
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআইয়ের বিশেষ আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন  রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি।

    বিশেষ আদালতের বিচারক শুভেন্দু সাহা জানান, তাঁকে কোনওদিন গ্রেফতার করা হয়নি। তাই জামিন দেওয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না তিনি। প্রাথমিক নিয়োগ মামলার পঞ্চম চার্জশিটে নাম ছিল তাঁর। তার প্রেক্ষিতে জামিন চান কল্যাণময়। তার প্রেক্ষিতে বিচারক শুভেন্দু সাহা তাঁকে প্রশ্ন করেছেন, কল্যাণময়কে কী জেরা করা হয় এই মামলায়, উত্তরে জানান, জেরা করা হয় তাঁকে। সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন হওয়ার কথা ছিল।

    সমন পাঠানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যকে। সে কারণে বিদেশ থেকে ভারতে আসেন তিনি।সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরাও দেন কল্যাণময় ভট্টাচার্য।