গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Entertainment ব্লকবাস্টার ‘খাদান’,কালীঘাটে দেবের পুজো

    ব্লকবাস্টার ‘খাদান’,কালীঘাটে দেবের পুজো

    0
    226

    বক্স অফিসে হিট খাদান। টলিউডে বাংলা কমার্শিয়াল সিনেমার জয় জয়কার।বক্স অফিসও চাঙ্গা। তিন কোটির বাউন্ডারি পার খাদান-র।সিনেমার সাফল্যে সাতসকালে কালীঘাটে গিয়ে পুজো দিয়েছেন দেব।এর আগে একসঙ্গে চার-চারটে বাংলা সিনেমা রিলিজ করেছে।

    পুষ্পা টু-এর কারণে হল না পাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন দেব। তবে মুক্তির ১২ ঘণ্টা আগেই দেখা গিয়েছে,রাজ্যজুড়ে প্রায় প্রতিটি জায়গায় বিপুল পরিমাণে হল পেয়েছে খাদান। সিঙ্গল স্ক্রিনেও একই দাপট।দেবের হাত ধরেই বাংলা কমার্শিয়াল সিনেমার সুদিন ফিরছে বলে দাবি। উল্লেখ্য, টলিউডের এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড হোল্ডারও দেব। খাদান উপহার দিয়ে সেই তালিকায় নতুন মাইলস্টোন অ্যাড করলেন টলিউড সুপারস্টার। দুই প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস-এর তরফে বক্স অফিসের হিসেব প্রকাশ করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, বাংলাজুড়ে দুরন্ত গতিতে বিজয়রথ ছুটিয়েছে।মাত্র তিন দিনেই সাড়ে ৩ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবি খাদান। আর বক্স অফিসে খাদান-র সাফল্যের পর কালীঘাটে নিজে গিয়ে পুজো দিয়েছেন দেব। সঙ্গে দেখা গিয়েছে ইধিকা পালকে।কালীঘাটের মন্দির চত্বরে দেবকে দেখতে স্বাভাবিকভাবেই ভিড় জমেছিল। সুযোগ বুঝে ফ্যানদের কেউ কেউ আবার সেলফিও তুলে নিয়েছেন। বিন্দুমাত্র বিরক্ত হননি সুপারস্টার। বরং হাসিমুখেই সেলফির আবদার মিটিয়েছেন। প্রসঙ্গত, খাদান-এর সাফল্য নিয়েও কাঁটাছেড়ার অন্ত নেই। বাংলা সিনেইন্ডাস্ট্রিতে দেব-যিশু জুটি নতুন রেকর্ড গড়লেন,এমনটাই মনে করছেন সিনেবিশেষজ্ঞরা।কারণ খাদান যতটা দেবের, ততটাই যিশু সেনগুপ্তর। শ্যাম-মোহন জুটির রসায়ন ব্লকবাস্টার।

    সাড়ে ৩ হাজার কিলোমিটার প্রচার সফরে যে দেব মানুষের মন স্পর্শ করেছেন, বক্স অফিসের রেজাল্টই তার প্রমাণ।