গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Murshidabad লালগোলা-হবিবপুরে গ্রেফতার ২ বাংলাদেশি যুবক

    লালগোলা-হবিবপুরে গ্রেফতার ২ বাংলাদেশি যুবক

    0
    170
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অবৈধভাবে ভারতে ঢুকে মৃত আত্মীয়ের নামে আধার তৈরি করেছিল বাংলাদেশি যুবক। লালগোলার ৭-৮ বছর ধরে অবৈধভাবে বাস করা বাংলাদেশি অনুপ্রবেশকারী বছর ২৮-র সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।
    জানা গিয়েছে অবৈধভাবে ভারতে ঢুকে লালগোলার আটরসিয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে ছিলেন ওই যুবক। পরে কেরালায় কাজে যায়। পুলিশের দাবি সেখানেই লালগোলার বাসিন্দা মৃত এক আত্মীয়ের পরিচয়ে আধার কার্ড তৈরি করে সোহেল। সোমবার সন্ধেয় লালগোলা স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। আধার কার্ডে ভুল থাকায় ওই বাংলাদেশি লালগোলার বালিতে অলিউল আলমের কাছে ঠিক করতে যায়। তাকে সহায়তা করার অভিযোগে ওই ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। ভারতে ঢুকতে সহায়তা করার অভিযোগ জলঙ্গির বাসিন্দা শাহারুল মোল্লা নামে এক ব্যক্তিকে লালগোলা থানার পুলিশ গ্রেফতার করেছে। এরইমধ্যে মালদার হবিবপুরের এক বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। হবিবপুরের জাজৈল এলাকায় সন্দেহজনকভাবে ঘুরছিল ওই যুবক। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন তাঁরা। এরপরেই গ্রেফতার করা হয় যুবককে। তাঁর কাছ থেকে একটি মোবাইল, একটি বাংলাদেশি এবং আরেকটি ভারতের সিমকার্ড উদ্ধার হয়েছে। কোথা থেকে সে ভারতে ঢুকেছে খতিয়ে দেখছে পুলিশ।
    এদিকে রবিবার ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মিরী জঙ্গি জাভেদ আহমেদ মুন্সির শ্রীনগরের ঠিকানায় আধার কার্ড, ৫০ হাজার টাকা এবং হাতে লেখা নোট মিলেছে। সেগুলো ডিকোড করে তথ্য উদ্ধারের চেষ্টা করছে গোয়েন্দারা।