গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ, ডাক্তারদের সিজিও অভিযানে ধুন্ধুমার

    প্রতীকী তালা ঝুলিয়ে প্রতিবাদ, ডাক্তারদের সিজিও অভিযানে ধুন্ধুমার

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সিবিআইয়ের বিরুদ্ধে অভয়ার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে সিজিও কমপ্লেক্সে প্রতীকী তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন ডাক্তাররা।
    প্রতীকী তালা নিয়ে ডাক্তারদের একাধিক সংগঠনের সিজিও কমপ্লেক্স অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় ডাক্তারদের। পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা করেন ডাক্তাররা। বিক্ষোভকারী ডাক্তারদের অভিযোগ সিবিআই অভিযুক্তদের রক্ষা করছে, আর সিবিআইকে রক্ষা করছে কলকাতা পুলিশ। কেন খুনিদের ছেড়ে দেওয়া হচ্ছে প্রশ্ন তুলেছেন ডাক্তাররা। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্টকে সামনে এনে অনিকেত মাহাতরা বলেছেন আগেই এব্যাপারে প্রশ্ন তুলেছিলেন কিন্তু তাদের কথায় কোনও গুরুত্ব দেওয়া হয়নি। এখন ফরেন্সিক সায়েন্স ল্যাবের রিপোর্ট সেই কথাই বলছে।
    বিষয়টি নিয়ে সিবিআই যদি হস্তক্ষেপ না করে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা চলে যাবে। স্লোগান তুলেছেন অভয়ার সঠিক বিচার দাও, না হলে তালা ঝুলিয়ে বাড়ি চলে যাও।