গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নির্বাচনী বিধি বদল নিয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস

    নির্বাচনী বিধি বদল নিয়ে সুপ্রিম কোর্টে কংগ্রেস

    0
    161
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কেন্দ্র সরকারের নির্বাচনী বিধি সংশোধনের পদক্ষেপকে এ বার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে কংগ্রেস। দলের তরফে শীর্ষ আদালতে আবেদনে বলা হয়েছে, অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যর্থতার নানা অভিযোগ রয়েছে।

     

    এই পরিস্থিতিতে একতরফা ভাবে ১৯৬১ সালের নির্বাচন বিধি সংশোধনে তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যায় না। বুথের ভিতরের সিসিটিভি ফুটেজ ও প্রার্থীদের ভিডিয়ো যাতে আমজনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে নির্বাচনী বিধি সংশোধন করেছে কেন্দ্র সরকার। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি হরিয়ানা বিধানসভা ভোটের সময়ের ভিডিয়ো, সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও নথির প্রতিলিপি চেয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মাহমুদ প্রাচা। সেগুলি প্রাচাকে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট।

     

    তার জেরেই যে নির্বাচনী বিধি সংশোধন তা মেনে নিয়েছেন আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনের কর্তারা। কংগ্রেসের দাবি, এ থেকেই বোঝা যায় নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা দ্রুত কমছে।