গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ক্রিসমাসে ফেস্টিভ মুডে শহর কলকাতা

    ক্রিসমাসে ফেস্টিভ মুডে শহর কলকাতা

    0
    156
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ক্রিসমাসে ফেস্টিভ মুডে চলে গিয়েছে রাজ্যবাসী। রবিবার রাত থেকেই পার্ক স্ট্রিট থেকে শুরু করে শহরের বিভিন্ন পর্যটনস্থল উপচে পড়েছে ভিড়। রাতেই শহরের চার্চগুলোতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

    শহর কলকাতা সেজে উঠেছে রঙিন আলোক মালায়। বুধবার সকালেও নিকোপার্ক, ইকোপার্ক, চিড়িয়াখানা সহ শহরের সমস্ত চার্চে ভিড় দেখা গিয়েছে। প্রতিটি দর্শনীয় স্থানে এদিন আলাদা করে পর্যটকদের ঢল লক্ষ করা গিয়েছে। কচি-কাচারা এদিন বাবা-মায়ের হাত ধরে সান্তাক্লজের সাজে বেরিয়ে পড়েছে ফেস্টিভের আনন্দ লুটেপুটে গ্রহণ করতে। নিকোপার্কের প্রত্যেকটি জয়রাইডের সামনে ভিড় জমিয়েছেন ছোট-বড় সকলেই।

    রকমারি জয় রাইডের মজা উপভোগ করতে, কলকাতার পাশাপাশি, দূর দূরান্ত থেকে মানুষ নিকোপার্কে ভিড় করেছেন। সঙ্গে হই-হুল্লোড়, জমিয়ে খাওয়াদাওয়ারও ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানা হোক বা নিকোপার্ক বা ইকোপার্ক সর্বত্রই টিকিটে লম্বা লাইন।