আধ ঘণ্টা পর স্বাভাবিক বেলগাছিয়ায় মেট্রো পরিষেবা

0
195
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক ত্রুটির আধ ঘণ্টা পরে ফের মেট্রোর চাকা গড়িয়েছে ডাউন লাইনে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বেলগাছিয়া স্টেশনে যান্ত্রিক গোলযোগের কারণে ডাউন লাইনে মেট্রো পরিষেবা আংশিক ভাবে বন্ধ হয়ে যায়।
ফলে ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের। দমদম কিংবা দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় ওঠা বহু যাত্রীকে নেমে যেতে বলা হয়। মাঝপথেই থমকে যায় মেট্রো। দমদম স্টেশনে বহু যাত্রী অত্যধিক ভিড়ের কারণে মেট্রোতেই উঠতে পারেননি।
তবে গিরীশ পার্ক থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা মোটের উপর স্বাভাবিক ছিল। মেট্রো সূত্রে জানা যায়, যান্ত্রিক গোলযোগ দ্রুত ঠিক করা হয়। তার পর সকাল সাড়ে ৯টায় ফের ডাউন লাইনে মেট্রোর চাকা গড়াতে থাকে।