গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ইন্ডিয়া জোটের বাইরে কংগ্রেস, চাইছে আপ

    ইন্ডিয়া জোটের বাইরে কংগ্রেস, চাইছে আপ

    0
    95
    ছবি সৌজন্যে : এক্স
    বিরোধী জোট ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হোক কংগ্রেসকে। দিল্লি বিধানসভা নির্বাচনের আগে দাবি তুলেছে আম আদমি পার্টি।দিল্লির কংগ্রেস নেতা তথা এআইসিসির কোষাধ্যক্ষ অজয় মাকেন বুধবার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াত বলেছিলেন।
    দলের তরফে শ্বেতপত্র প্রকাশ করে গত এক দশকে আপের শাসনে দিল্লি দুর্নীতি এবং অনুন্নয়নের শিকার বলেও দাবি করেছিলেন তিনি। তারই জবাবে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বিরোধী জোট থেকে কংগ্রেসকে বহিষ্কার করার দাবি তুলেছে। ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলির কাছে এই বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে আপ।আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, দিল্লি নির্বাচনে বিজেপিকে জেতাতে কংগ্রেস এ সব কিছু করছে।কংগ্রেসের অজয় মাকেন বিজেপির স্ক্রিপ্ট পড়ছেন। অজয় মাকেনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে আপ ইন্ডিয়া জোটের শরিক  দলগুলিকে জোট থেকে কংগ্রেসকে সরিয়ে দিতে বলবে। সাত মাস আগে লোকসভা নির্বাচনে দিল্লিতে জোট বেঁধে লড়েছিল কংগ্রেস এবং আপ।
    কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির সাতটি আসনেই বিজেপি জিতেছিল। তারপরেই ইন্ডিয়া জোটের দুই সহযোগীর বিচ্ছেদ হয়ে গিয়েছে।