গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Technology ডায়াবেটিসের ঝুঁকি শনাক্ত করবে এআই?

    ডায়াবেটিসের ঝুঁকি শনাক্ত করবে এআই?

    0
    141
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    টাইপ টু ডায়াবেটিস রোগ দেখা দেওয়ার এক দশক আগেই রোগের লক্ষণ শনাক্ত করতে এআই টেকনোলজি ব্যবহার করছে লন্ডনের এনএইচএস হাসপাতালের দুটি ট্রাস্ট।

    ইম্পেরিয়াল কলেজ এবং চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হসপিটাল, এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট ,এয়ার ডিএম নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাটির প্রশিক্ষণ শুরু করেছে। এটি রোগীদের ইসিজির মাধ্যমে হার্টের সূক্ষ্ম লক্ষণগুলো পরীক্ষা করবে যা ডাক্তারদের পক্ষে শনাক্ত করা কিছুটা কঠিন।এটি আশানুরূপ ফল দেবে কিনা সেটি যাচাই করতে ২০২৫ সালে মডেলটির ক্লিনিকাল ট্রায়ালের পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, এয়ার ডিএম অন্তত ৭০ শতাংশ সময়ই ঝুঁকি চিহ্নিত করতে পারছে।রোগীর অন্যান্য ঝুঁকির কারণ যেমন বয়স, উচ্চ রক্তচাপ আছে কিনা, ওজন বেশি কিনা সে সম্পর্কে এআই মডেলকে বাড়তি তথ্য দিলে তা ভবিষ্যদ্বাণীর ক্ষমতা উন্নত করার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন প্রকল্পের প্রধান গবেষণা ড. ফু সিওং এনজি।তিনি আরও বলেছেন, ইজিসি’র যেসব পরিবর্তন এ ব্যবস্থা শনাক্ত করতে পারে তা অত্যন্ত সূক্ষ্ম, যা এমনকি অনেক দক্ষ ডাক্তারের জন্যও খালি চোখে শনাক্ত ও ব্যাখ্যা করা কঠিন কাজ।পরীক্ষার অংশ হিসেবে এআই সিস্টেমটি দুটি হাসপাতালের এক হাজার রোগীর ওপর ইসিজি স্ক্যান তৈরি করে দেখবে রোগ শনাক্ত এবং সঠিক ভবিষ্যদ্বাণী করতে পারছে কিনা।

    তবে প্রকল্পটি এখনই নিয়মিতভাবে চালু হচ্ছে না।যদিও বিশেষজ্ঞরা আশা প্রকাশ করেছেন বিষয়টি যেন,এনএইচএস-এ আরও বিস্তৃতভাবে চালু হয়। আর এতে পাঁচ বছর বা তার বেশি সময় লাগতে পারে, বলেছেন ড. এনজি।