গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Entertainment নায়িকাদের দেখে বেসামাল বরুণ

    নায়িকাদের দেখে বেসামাল বরুণ

    0
    156
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    সম্প্রতি বরুণ ধাওয়ানের একটি ভিডিও ভাইরাল হয়েছে।যেখানে দেখা গিয়েছে, কিয়ারা আডবাণীর থুতনিতে চুমু খাচ্ছেন তিনি।এই ভিডিওতেই দেখা গিয়েছে, আলিয়ার পেটে হাত দিয়ে জড়িয়ে ধরেছেন।বরুণের এই ভিডিও দেখে সোশাল মিডিয়ায় রে রে।

    নিন্দুকরা বলছেন, ইদানিং বরুণ একটু বেশিই বেসামাল, আর তাই যাঁকে কাছে পাচ্ছেন, তাঁকেই জড়িয়ে ধরছেন।এমন কীর্তি ভাইরাল হওয়ার খবর কানে এসেছে বরুণের। আর এরপরেই সব নিন্দুকের মুখে কুলুপ আঁটতে এগিয়ে এসেছেন খোদ বরুণ ধাওয়ান। স্পষ্টই জানিয়েছেন, যে ভিডিওটা দেখেছেন, সেটার ভুল মানে করছেন। আসলে কিয়ারা ও আলিয়া তাঁর খুব ভালো বন্ধু। আর যেটা ওদের সঙ্গে করেছেন, তা একেবারেই মজার ছলে। এরমধ্যে নোংরামি না খোঁজাই ভালো। উল্লেখ্য করণ জোহর পরিচালিত স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বরুণ ধাওয়ান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অভিনেতা জানিয়ে ছিলেন তিনি বাবা হতে চলেছেন।এমন ঘোষণার পর সেই করণ শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সোশাল মিডিয়ায় স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছাও জানিয়েছিলেন বরুণ।

    আর বিয়ের তিন বছর কাটতেই দু’ থেকে তিন হয়েছেন তাঁরা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে। তারই মাঝে বরুণকে ঘিরে বলিপাড়ায় এমন কাণ্ড।