ধর্মতলায় ধর্না, মামলা শুনলেও রায়দান স্থগিত

0
170
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আন্দোলনকারী চিকিৎসক মডেল হয়ে যাচ্ছেন, সিনেমা বেরোচ্ছে। ধর্মতলায় ধর্না দিন আরও বাড়াতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ডাক্তাররা। সেই মামলার শুনানিতে রাজ্যের হয়ে সওয়ালে কিঞ্জল নন্দ-র নাম না করে আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

তাঁর দাবি নিজেদের প্রচার আর আন্দোলনকারী ডাক্তাদের কোনও উদ্দেশ্য নেই। ধর্মতলায় কি হরিনাম সংকীর্তন চলছে যে ২৪ ঘণ্টা চালিয়ে যেতে হবে। রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন সন্তান প্রসবের বিল চার, সাড়ে লাখ টাকা করা হচ্ছে। আন্দোলনের নামে গাড়ি আটকাচ্ছেন, রাস্তায় গ্রাফিতি করছেন। এঁরা কিভাবে সাধারণ মানুষের জন্য কাজ করবেন। আদালতের শর্ত কৌশলে অমান্য করছেন আন্দোলনকারী চিকিৎসকরা। পাল্টা চিকিৎসকদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়ালে জানিয়েছেন পুলিশ অনুমতি না দেওয়া আদালতের দ্বারস্থ হতে হয়েছে। ধর্নার জন্য কারও কোনও অসুবিধে হচ্ছে না। এই বিক্ষোভ ৭-১০ দিনের বেশি হবে না।

দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। শুধু আদালত নয়, সিজিও কমপ্লেক্স, নিজাম প্যালেস এবং নবান্নে গিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সের প্রতিনিধিরা।