
জমি বিবাদকে কেন্দ্র করে ইসলামপুরের ব্যবসায়ী বিপ্লব সরকারের হোটেল ও বাড়িতে দুষ্কৃতীদের তাণ্ডব চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই হামলার ঘটনায় নাম জড়িয়েছে সুশীল সাহা নামে অপর এক ব্যবসায়ীর।
জানা গিয়েছে, সুশীল সাহা নামে এক ব্যক্তির সঙ্গে বিপ্লব সরকার নামে হোটেল ব্যবসায়ীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে বুধবার রাতে হোটেলে একটি ঝামেলা সৃষ্টি হয়। অভিযোগ সুশীল সাহার লোকজন বৃহস্পতিবার সকালে বিপ্লব সরকার নামে ওই ব্যবসায়ীর হোটেল ও বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে এ বিষয়ে সুশীল সাহা তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন।
