হাসিনা পরিবারের বিরুদ্ধে তদন্তে বাংলাদেশ 

0
127
ছবি সৌজন্যে : এক্স

এবার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন ৷ এমনটাই জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

 

 

 অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ সরকারের ১৩/এ ধারার ক্ষমতাবলে শেখ হাসিনা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজসে নিজের নামে, তার পুত্র সজিব আহমেদ ওয়াজেদ জয়, তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের পুত্র রেদোয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের কন্যা আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০০৩ নম্বর রোড থেকে ১০ কাঠা করে মোট ৬০ কাঠার ৬ টি প্লট বরাদ্দ নিয়েছেন। ২৪ ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, প্রতারণা, অনিয়ম-দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের প্রকল্প বাস্তবায়নের আড়ালে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু করে দুদক।

 

ওইদিন ওই আট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠায় দুদক।