গ্রাম থেকে শহর
News & Much More

27.3 C
Kolkata
27.3 C
Kolkata
More
    Home National গুরগাঁওয়ের অ্যাপার্টমেন্টে রেডিও জকির দেহ  

    গুরগাঁওয়ের অ্যাপার্টমেন্টে রেডিও জকির দেহ  

    0
    749
    ছবি সৌজন্যে : এক্স

    গুরগাঁওয়ের অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় রেডিও জকি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরন সিং-র মৃতদেহ উদ্ধারে শোরগোল পড়ে গিয়েছে।

    মৃত্যুর কারণ আত্মহত্যা বলে পুলিশ প্রাথমিক ভাবে সন্দেহ করছে। সূত্রের খবর, সিমরন সিংয়ের মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গুরগাঁওয়ের সেক্টর ৪৭ অ্যাপার্টমেন্টে তিনি এক বন্ধুর সঙ্গে থাকতেন বলে জানা গিয়েছে। সেই বন্ধুই পুলিশকে ফোনে খবর দেন। বাড়ির দরজা ভিতর থেকে তালা বন্ধ ছিল এবং কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলেই পুলিশ জানিয়েছে। গুরগাঁওয়ের পুলিশ আত্মহত্যার মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের বাসিন্দা, ২৫ বছর বয়সী সিমরান সিংয়ের ইনস্টাগ্রামে অনুগামীর সংখ্যা প্রায় সাত লাখ। তাঁর শেষ পোস্টটি করা হয় ১৩ ডিসেম্বর। সিমরান সিংকে তাঁর ভক্তরা ভালবেসে জম্মু কি ধড়কন বলে ডাকতেন। সিমরন সিংয়ের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

    এক্স বার্তায় জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লাহও সিমরন সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সিমরন সিংয়ের পরিবার, বন্ধুবান্ধব এবং তাঁর ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।