গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata মুখ্যমন্ত্রীর লেখা-সুর করা গানে কনসার্ট কসবায়

    মুখ্যমন্ত্রীর লেখা-সুর করা গানে কনসার্ট কসবায়

    0
    272
    ছবি সৌজন্যে : সংগৃহীত

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং সুর করা গান নিয়ে কনসার্ট হবে কলকাতায়। ১২ জানুয়ারি রবিবার কসবার রাজডাঙা খেলার মাঠে পিঠেপুলি উৎসবের সূচনা হবে।

    ওই দিনই মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা ৩২ টা গান নিয়ে কনসার্ট হবে। যার আয়োজক ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ইন্দ্রনীল সেন, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য-র মত শিল্পীরা মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান গাইবেন। কয়েকবছর ধরেই মুখ্যমন্ত্রীর লেখা ও সুর করা গান ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, বড়দিনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আলাদা আলাদা করে গান লিখে সুর করেছেন। ১৯ ডিসেম্বর অ্যালন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনায় মুখ্যমন্ত্রী গান লিখেছিলেন সেই গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গলায় রেকর্ডও হয়েছে।

    এর আগে মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো সুরুচি সংঘের থিম সং লিখে তার সুর করেছিলেন।