গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সব দলকেই সম্মান করেন : মমতা       

    সব দলকেই সম্মান করেন : মমতা       

    0
    118
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সব রাজনৈতিক দলকে সম্মান করেন তিনি। কংগ্রেসকে ইন্ডিয়া জোট থেকে বহিষ্কার নিয়ে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 
    দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আম আদমি পার্টি দাবি তুলেছে, বিরোধী জোট ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হোক কংগ্রেসকে। ইতিমধ্যেই জোটের সহযোগী দলগুলির কাছে এই বিষয়ে বার্তা পাঠাতে শুরু করেছে আপ।এই আবহে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই বিষয়ে প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সব রাজনৈতিক দলকে সম্মান করেন তিনি। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। তাদের আগামীর পথ সুগম হোক।এদিকে আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, দিল্লি নির্বাচনে বিজেপিকে জেতাতে কংগ্রেস সব কিছু করছে।কংগ্রেসের অজয় মাকেন বিজেপির স্ক্রিপ্ট পড়ছেন। অজয় মাকেনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হলে আপ ইন্ডিয়া জোটের শরিক  দলগুলিকে জোট থেকে কংগ্রেসকে সরিয়ে দিতে বলবে।
    আসলে দিল্লি বিধানসভা নির্বাচনে সম্মুখসমরে নেমে পড়েছে আপ এবং কংগ্রেস। একদিন আগেই দিল্লির কংগ্রেস নেতা অজয় মাকেন অরবিন্দ কেজরিওয়ালকে কড়া ভাষায় নিশানা করেছেন।