মনমোহনকে ভারতরত্নের দাবি আপের 

0
204
ছবি সৌজন্যে : এক্স
কংগ্রেসের সঙ্গে বিবাদের মধ্যেই প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মরণোত্তর ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছে আম আদমি পার্টি।
শুক্রবার আপ-এর রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং বলেছেন, ভারতরত্ন পাওয়ার জন্য যে যে যোগ্যতা থাকা দরকার, তার সবকটিই মনমোহন সিংয়ের মধ্যে ছিল। ভারত সরকারের অবশ্যই উচিত এই বিষয়ে ভাবনাচিন্তা করা। এরপর প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো বিশেষ কিছু মুহূর্তের কথা মনে করে তিনি বলেছেন, তিনি যেদিন থেকে রাজ্যসভায় গিয়েছেন, তখন থেকেই তাঁর আশীর্বাদ পেয়েছেন। তিনি একদিন সংসদে গান গাইছিলেন, তখন কোনও ডিজিট্যাল সিগনেচার করার বিষয় ছিল না। তিনি হঠাৎ খেয়াল করলেন, কেউ একজন পিছন থেকে তাঁর কাঁধে হাত রাখলেন। পিছন ফিরে দেখেন ড. মনমোহন সিং। তিনি পা ছুঁয়ে প্রণাম করেন। তিনি তাঁর কাঁধে হাত রেখে বলেছিলেন, সঞ্জয় সিং বিরোধীদের দৃঢ় কণ্ঠ। 
তিনি এই কথাগুলো চিরকাল মনে রাখবেন। মনমোহন সিং একজন মহান মানুষ ছিলেন।