মনমোহন সিংকে শ্রদ্ধা সলমনের

0
218
ছবি সৌজন্যে : এক্স

কথা ছিল সলমনের ৫৯ তম জন্মদিনে মুক্তি পাবে তাঁর নতুন ছবি সিকন্দর-এর টিজার। প্রথম ঝলক প্রকাশ্য়ে এনে, এমনই ঘোষণা করেছিলেন বলিউডের ভাইজান।

তবে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে গোটা দেশ শোকের ছায়ায়।এমন পরিস্থিতিতে যে নতুন ছবির টিজার রিলিজ করা ঠিক হবে না, তা বুঝতেই পেরেছেন সলমন খান ও সিকন্দর টিম।আর তাই, পিছিয়ে দেওয়া হল টিজার মুক্তির তারিখ।সিকন্দর টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবর্তে এই ছবির টিজার মুক্তি পাবে ২৮ ডিসেম্বর সকাল ১১টা নাগাদ।এদিকে,গত কয়েকমাস ধরে প্রায় রোজই প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান সলমন খান।এমনকী, এপ্রিল মাসে তো তাঁর বাড়ি গ্যালাক্সির সামনে গুলিবর্ষণের ঘটনায়, তাঁকে প্রাণে মারার ছকের কথাও সামনে আসে।এরপর কখনও ফোনে, কখনও হোয়াটসঅ্যাপে, কখনও আবার ডাকযোগে, সলমনকে প্রাণে মারার হুমকি। তবে বলিউডের দাবাং খান এসবকে খুব একটা পাত্তা দিচ্ছেন না।নিরাপত্তা আরও কড়া করেছেন অবশ্য। কিন্তু নিজের বিন্দাস মেজাজেই ছবির শুটিং, বিগ বসের ঘরে কিংবা নানা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আর এবার সব হুমকিকে একপাশে সরিয়ে সলমনের গোটা মন এখন সিকন্দরের দিকে।দাবাং, ভাইজান, টাইগারের পর এবার একেবারে নতুন অবতারে পর্দা কাঁপাতে তৈরি সলমন।আর সেই অবতারই হল,সিকন্দর। আগামী বছর ইদেই সিকন্দর হয়ে পর্দায় আসছেন সলমন খান।সেই অবতারেরই ঝলক দেখালেন বলিউডের ভাইজান। হাতে ধারালো অস্ত্র নিয়ে সিকন্দর অবতারে ধরা দিলেন তিনি। প্রথম ঝলকেই সলমন যেন বুঝিয়ে দিলেন, তাঁকে দমিয়ে রাখা সহজ নয়। সিকান্দার এর প্রথম ঝলকের দৈর্ঘ্য ৮০ সেকেন্ড এবং সেখানে সালমানকে নতুন রূপে দেখবেন দর্শক। এআর মুরুগাদস পরিচালিত এই অ্যাকশন ঘরানার সিনেমাটি ঘিরে অনুরাগীদের কৌতূহল সময়ের সঙ্গে বেড়েছে। সিনেমাটিতে সালমানের বিপরীতে রয়েছেন রাশ্মিকা মান্দানা। নির্মাতাদের দাবি, অ্যাকশন সিনেমাটিতে সালমান নতুন অবতারে ধরা দেবেন।

সিনেমার গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য-বাজেটের ক্ষেত্রে কোনও খামতি রাখতে চাইছেন না তারা। আগামী বছর ঈদে মুক্তি পাবে,সিকান্দার।