গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মনমোহন-কে কাঁধ রাহুলের, স্তব্ধ সনিয়া, করজোড় প্রিয়াঙ্কার

    মনমোহন-কে কাঁধ রাহুলের, স্তব্ধ সনিয়া, করজোড় প্রিয়াঙ্কার

    0
    141
    ছবি সৌজন্যে : এক্স
    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র অন্ত্যোষ্টিক্রিয়ায় মাথায় কমাল বেঁধে তাঁর দেহ কাঁধে নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী। রাজনৈতিক শিক্ষাগুরুর শেষযাত্রার পুরো সময়েই তাঁর সঙ্গে ছিলেন রাহুল।
    দীঘদিনের বন্ধুকে অন্তিম বিদায় জানাতে যমুনাতীরে নিগমবোধ ঘাটে চুপ করে বসে থাকতে দেখা গিয়েছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। হাতজোর করে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। মনমোহন সিং-র মৃত্যুর পর থেকে আগাগোড়া উপস্থিত ছিলেন গান্ধী পরিবারের সদস্যরা। শনিবার সকালে কংগ্রেস সদর দফতর থেকে লালকেল্লার পিছনে যমুনার তীরে নিগমবোধ ঘাট পর্যন্ত শববাহী গাড়ির সঙ্গেই ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দিল্লির নিগমবোধ ঘাটে পুষ্পার্ঘ নিবেদন এবং গান স্যালুটের পর মনমোহনের দেহ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য। সেখানেই পরিবার-পরিজনদের সঙ্গে মনমোহনের দেহ কাঁধে নিয়েছেন কংগ্রেস নেতা।
    প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে নিগমবোধ ঘাটে হাজির ছিলেন কর্মী-সমর্থকরাও। চোখের জল, মনমোহন সিং অমর রহে স্লোগানে তাঁকে বিদায় জানানো হয়েছে।