বর্ষবরণের রাতে বেচাল হলেই হাজতবাস : সিপি

0
181
ছবি সৌজন্যে : নিজস্ব

বর্ষবরণের রাতে বেচাল হলেই হাজতবাস হতে পারে। আগাম সতর্ক করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। শ্লীলতাহানি, মহিলাদের সঙ্গে অবভ্য আচরণ, মদ্যপ অবস্থায় বা বেপরোয়া গাড়ি চালালে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

আর কদিন পর নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি কলকাতা। কিন্তু উৎসবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কড়া নজর থাকছে কলকাতা পুলিশের। ৩১ এবং ১ জানুয়ারি কলকাতায় সাড়ে ৪ হাজার পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। সিভিল ড্রেসে পুলিশ মোতায়েন ছাড়াও ৫০টিরও বেশি জায়গায় থাকছে নাকা চেকিং।

চিড়িয়াখানা, জাদুঘর থেকে শহরের বিভিন্ন দ্রষ্টব্যস্থানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকবে। সিপি আরও জানিয়েছেন এবার থেকে ২৪ ঘণ্টার জন্য মা ফ্লাইওভারে বাইক আরোহীদের ছাড় দেওয়া হয়েছে। তবে বেপরোয়া গতিতে নজর থাকবে।