
কাজ়াখস্তানের পর এবার দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় ১৭৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় ২জনকে উদ্ধার করা হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তারা ২ জনই বিমানকর্মী বলে জানা গিয়েছে। সূত্রের খবর, ১৮১ জনকে নিয়ে চলা বিমানটি মাটি ছোঁয়ার আগে রানওয়ে উপরেই নিয়ন্ত্রণ হারিয়েছেন পাইলট। দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মুহূর্তে তাতে আগুন ধরে যায় বিমানে। ওই বিমানে তাইল্যান্ডের দুজন নাগরিকও ছিলেন। দক্ষিণ কোরিয়ার জেজু এয়ার সংস্থার বিমানটি ব্যাঙ্কক থেকে মুয়ান শহরে ফিরছিল। মুযান বিমানবন্দরে অবতরণের সময়ে দুর্ঘটনা ঘটেছে। বিমানের আগুন নেভানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে। যদিও ছবি ও ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ। দুর্ঘটনার পর জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছে দক্ষিণ কোরিয়ার সরকার। জানা গিয়েছে, বিমানে ১৭৫ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী ছিলেন। গত ২৫ ডিসেম্বর আজ়ারবাইজান এয়ারলাইন্সের একটি বিমান রাশিয়ার দিকে যাওয়ার পথে ভেঙে পড়েছিল কাজ়াখস্তানের উপর।
জরুরি অবতরণের চেষ্টা করেও বিমনকে নিয়ন্ত্রণে রাখতে পারেননি পাইলট। ওই বিমান দুর্ঘটনায় ৬৭ জন ছিলেন। তাঁদের মধ্যে ৩৮ জনের মৃত্যু হয়েছে। এবার ফের দুর্ঘটনা বিমানে।
