
কোনও জোটসঙ্গী নয়, দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়তে চলেছে বিজেপি। এমনই ইঙ্গিত দিয়েছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব।
২০২০ বিধানসভা নির্বাচনে বিহারের দুই শরিককে দিল্লিতে আসন ছেড়েছিল বিজেপি। এবার কাউকেই কোনও ছাড়া হবে না বলে খবর।দিল্লি বিধানসভা নির্বাচনের নিঘন্ট ঘোষণার আগেই আপ, বিজেপি, কংগ্রেস তিন শিবিরই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। আপ ইতিমধ্যেই ৭০ আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসও অধিকাংশ আসনে প্রার্থী ঘোষণা করেছে। তবে সে তুলনায় খানিকটা পিছিয়ে বিজেপি। গেরুয়া শিবির এখনও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি। এবার শরিকদের জন্য আসন না ছেড়ে কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে চাইছে দিল্লি বিজেপি। বীরেন্দ্র সচদেব বলেছেন, ২০২০ সালে বিজেপি শরিকদের সঙ্গে লড়াই করে খুব বেশি লাভ করতে পারেনি।
কর্মীরা চান যে তাদের অগ্রাধিকার দেওয়া উচিত, কারণ তারা এত বছর ধরে এলাকায় কাজ করেছে। তাঁরা নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন।
