মদের টাকা না পেয়ে প্রাক্তন কাউন্সিলরের অনুগামীদের মারে রক্তাক্ত ২

0
752
ছবি সৌজন্যে : নিজস্ব

মদ কেনার টাকা না পেয়ে অফিস ফেরত যুবকদের মারধরের অভিযোগ উঠেছে দমদমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। শনিবার রাতে দমদমের মধুগড়ে অফিস থেকে বাড়ি ফিরছিলেন শ্রীতম চ্যাটার্জি, সানি সিংরা।

অভিযোগ সেই সময় দক্ষিণ দমদম পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রবীর পালের অনুগামীরা শ্রীতম, সানির থেকে মদ খাওযার টাকা চায়। তা দিতে অস্বীকার করতেই মারধর শুরু করে অভিযোগ। তাঁদের অভিযোগ প্রবীর পালের অনুগামী বলে পরিচিত সেয়ানা বাপ্পা, গোপাল ঘোষ, উত্তম ঘোষ, রবি সর্দাররা রিভলবার, হকিস্টিক, রডি দিয়ে বেধড়ক মারধর করে।

দুজনের মাথায় বেশ কয়েটি সেলাই পড়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শ্রীতম চ্যাটার্জির বাবা। এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ মেনে নিয়েছেন কাউন্সিলর তন্দ্রা সরকার।