গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Howrah গঙ্গাসাগরে যেতে চাঁদা, লিলুয়ায় দেহরাদুনের ২ বাসিন্দাকে মার

    গঙ্গাসাগরে যেতে চাঁদা, লিলুয়ায় দেহরাদুনের ২ বাসিন্দাকে মার

    0
    281
    ছবি সৌজন্যে : নিজস্ব

    গঙ্গাসাগরে যাওয়ার নামে টাকা তলতে গিয়ে মার খেলেন দেহরাদুনের ২ বাসিন্দা। রবিবার হাওড়ার লিলুয়ায় ঘটনার জেরে রীতিমত হুলস্থূল পড়ে যায়।

    জানা গিয়েছে লিলুয়ার চকপাড়া এলাকায় দুই অচেনা ব্যক্তি গঙ্গাসাগরে যাওয়ার নামে বাড়ি বাড়ি ঘুরে চাঁদা চাইছিলেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রা তাঁদের দুজনকে ঘিরে ধরেন। জানা যায় দালের সিং এবং গামা সিং নামে ওই দুই ব্যক্তি উত্তরাখণ্ডের দেহরাদুনের বাসিন্দা পুলিশের। জেরায় জানা গিয়েছে দুজন এরাজ্যে এসেছিলেন গঙ্গাসাগর যাবেন বলে। হাওড়ায় তাঁরা চাঁদা সংগ্রহ করছিলেন। কিন্তু স্থানীয়দের দাবি চকপাড়া এলাকায় দুজন আচমকা একজনের বাড়িতে ঢুকে পড়ে। ভয়ে চিৎকার শুরু করেন মহিলারা।

    এরপরেই পাড়ার লোকজন মারধর শুরু করেন। পরে পুলিশ গিয়ে দুজনকে। আটক করে। কেন তাঁরা একাজ করছিল তদন্ত করে দেখছে পুলিশ।